দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মাধ্যে মাত্র একভাগ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি ৩ ভাগ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘২৮ এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে একভাগ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি তিনভাগ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাড়ি থেকে চিকিৎসা যারা নিচ্ছেন তাদের মধ্যে ৩৮ জন সুস্থ হয়েছেন।’
তিনি আরও জানান, ‘করোনায় আক্রান্তদের মধ্যে যারা বাড়িতে রয়েছেন, তারা আমাদের হটলাইনের মাধ্যমে চিকিৎসা নেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের লক্ষণ ও উপসর্গগুলো মৃদু থাকে। তারা বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে যাচ্ছেন। করোনার উপসর্গ যখন শেষ হয়ে যাবে, তার ১৪ দিন পর তার দ্বিতীয় নমুনা নেয়া হয়। তার সাতদিন পর আবার নমুনা নেয়। পরপর দুটি পরীক্ষায় করোনা নেগেটিভ আসলে আমরা তাদেরকে সম্পূর্ণ সুস্থ বলি।’
বার্তাবাজার/এমকে