তালায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল ও সবজি বিতরণ

সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬২টি দুঃস্থ পরিবারের মাঝে চাল ও সবজি বিতরণ করা হয়েছে। একই সাথে পরিষদের পক্ষ থেকে শিশু খাদ্যের জন্য ২১টি দুধের প্যাকেটও বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু ও ইউপি সদস্যরা উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউপি সচিব রুবায়াত হোসেন।
পরিষদের পক্ষ থেকে দেওয়া খাদ্য তালিকায় ছিল ৮ কেজি চাল, ১ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ,৫০০ গ্রাম পটল, ৫০০ গ্রাম ঢেঁড়শ, ৫০০ গ্রাম বরবটি, ২৫০ গ্রাম উচ্ছে ও কাঁচা ঝাল।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর