গাজীপুরের ৪ খুনের ঘটনায় গ্রেফতার আরও ৫

গাজীপুরের শ্রীপুরের আবদার গ্রামের আলোচিত ফোর মার্ডারের ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১ এর একাধিক দল যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তখন হত্যাকান্ডের সময় লুট করে নেয়া নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গ্রেফতারকৃদের গায়ের রক্তমাখা জামা উদ্ধার ও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার

বুধবার (২৯ এপ্রিল) বিকালে অনলাইনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রেক্ষিতে একইদিন রাতে শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে ঘটনার মূল হোতা পারভেজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন (২৭ এপ্রিল) আদালতের কাছে মা ও তিন সন্তানকে হত্যার বীভৎস বর্ণনা দিলেন পারভেজ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর