করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ‘‘বাজার যাবে আপনার দ্বারে” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ভ্রামমাণ বাজার চালু হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় মোট ১৩ টি ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়।
বুধবাবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ভ্রাম্যমান বাজার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকতা শুভ্রাংশ শেখর দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তালা উপজেলার ১২ টি ইউনিয়নের প্রত্যকটি ইউনিয়ন এ ভ্রামমাণ বাজার দেখা যাবে বলে উল্লেখ করেন উপজেলা কৃষি অফিসার।
প্রত্যকটি ইউনিয়ন একটি এবং সদর ইউনিয়ন দুইটি ভ্রামমাণ বাজার কাজ করবে বলে জানান তিনি।
বার্তা বাজার/এম.সি