গণস্বাস্থ্যের সহায়তায় মুহাম্মদ উল্লাহ মধুর উদ্যোগে দশমিনায় খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালীর দশমিনায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।

বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী সংগঠনের অন্যতম নেতা মুহাম্মদ উল্লাহ মধু’র উদ্যোগে গণস্বাস্থ্যের সহায়তায় বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ছবি: বার্তা বাজার

খাদ্য সামগ্রীর বস্তায় ছিলো চাল, ডাল, আলু, সাবান, আটা, তেল, যাতে করে প্রায় একটি পরিবার কমপক্ষে ১৫ দিন ঠিক ভাবে খেয়ে চলতে পারবে।

ছবি: বার্তা বাজার

দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন, আলিপুরা ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০০ পরিবারের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম নোমান, রাকিবুল ইসলাম রাকিব ও রিয়াদ হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বার্তাবাজার/কাফিল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর