রাজধানীর বাড্ডায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই মৃত্যু!

রাজধানীর বাড্ডায় ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) এজাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে ভাটারা থানা এলাকায় ওষুধ কিনতে গিয়ে ফার্মেসির ভেতর ছটফট করতে করতে মারা যান ওই ব্যক্তি।

এজাজুর রহমান জানান, ‘মারা যাওয়া ব্যক্তির নাম মো. আব্দুর রশিদ। তার বয়স আনুমানিক ৪৫ বছর।’

তিনি আরও জানান, ‘মারা যাওয়া ব্যক্তি একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি নিজের জন্যই ওষুধ কিনতে ওই ফার্মেসিতে গিয়েছিলেন বলে দোকানের ওষুধ বিক্রেতা জানিয়েছেন।’

আব্দুর রশিদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা এবং তা পরীক্ষা করাসহ অন্যান্য কাজগুলোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ভাটারা থানার উপপরিদর্শক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর