খুলে দেয়া হচ্ছে মক্কা মদীনার দুই মসজিদ

মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় মুসলিমদের পবিত্রতম স্থান মক্কা ও মদীনার প্রধান দুই মসজিদসহ বন্ধ করে দেয়া হয়েছিল সৌদি আরবের সব মসজিদ। এবার মুসলিদের জন্য খুশির সংবাদ হচ্ছে, খুব শীঘ্রই মক্কা ও মদীনার দুটি মসজিদ খুলে দেয়া হচ্ছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সৌদি সরকারের মক্কা ও মদিনা বিষয়ক অধিদফতরের প্রধান এবং মসজিদুল হারামের খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস।

স্ন্যাপচ্যাটের সরকারি অফিসিয়াল অ্যাকাউন্টে এক ভিডিওর মাধ্যমে তিনি এ জানিয়ে বলেন, আল্লাহর হুকুমে খুব শিগগিরই মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।

বিস্তারিত বিবৃতিতে শায়খ সুদাইস বলেন, আমি আপনাদের সুসংবাদ দিচ্ছি- ইনশাআল্লাহ অচিরেই উম্মাহর মাথার ওপর থেকে কালো মেঘের ঘনঘটা বিদায় নেবে। আমরা আবার মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে তাওয়াফ ও সাঈ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দাঁড়িয়ে দরুদ পড়ে সালাম নিবেদন করতে পারব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর