করোনা সংকটে সার্বিক পরিস্থিতি ও করণীয় বিষয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান।
বুধবার সকাল ১০টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মতবিনিময় সভা করেন।
এসময় পৌর মেয়র উপস্থিত সাংবাদিকদের মাঝে করোনা সংকটে পড়ে কেউ যদি খাদ্য সংকটে ভুগে তাহলে সরাসরি তার (মেয়র) সাথে যোগাযোগ করার অনুরোধ করেন এবং করোনা সংকটে জনগণকে অবহিত করণসহ সরকারের গৃহিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের সহযোগিতা করার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, সাবেক সভাপতি সেকেন্দার আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগির কবীর সহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
বার্তা বাজার/এম.সি