প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়েছে বলে পরীক্ষায় জানা গেছে।
পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী জানিয়েছেন।
ঢাকার উত্তরার ওই বেসরকারি হাসপাতালে নেওয়ার পর (২৮ এপ্রিল) মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মৃত্যু হয় দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক খোকনের। তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তখনই চিকিৎসকরা তার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সন্দেহের কথা বলেছিলেন।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ গণমাধ্যমকে জানান, আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
বার্তাবাজার/এমকে