খুব দ্রুত সময়ের মধ্যে যুকরাষ্ট্রে দৈনিক ৫০ লক্ষাধিক লোক করোনা টেস্ট করতে পারবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ এপ্রিল) হোয়াইট হাউজে এক সংবাদ সন্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘শিগগিরই আমরা এটি শুরু করব’।
বিবিসির এক সংবাদে জানানো হয়, গত দুই মাসে যুক্তরাষ্ট্রে প্রায় ৫৭ লাখ মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। এই বিপুল পরিমাণ টেস্ট করানোর জন্য দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এত বেশি রোগী।
আরও পড়ুন: এবার হোয়াইট হাউসে করোনার থাবা
জানা গেছে, এখন যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ করোনা ভাইরাসের টেস্ট করাতে পারছেন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন। মারা গেছেন ৫৯ হাজার ২৬৬ জন।
বার্তাবাজার/এসজে