বরগুনায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, জেলা পুলিশ বরগুনা যৌথ উদ্যোগে আজ বুধবার সকালে বরগুনা সদর এর কলেজ বাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৩ ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, অর্থদন্ড প্রদান করেন।

এ বিষয়ে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্বাভাবিক রাখতে ও সাম্প্রতিক সময়ের মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু দোকান মালিক এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর