কৃষকের পাশে পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কুরতলা গ্রামের কৃষক নিজাম উদ্দিন ও রিপন মিয়া নামের দুই কৃষকের জমির পাকা ধান কেটে দিল পাকুন্দিয়া উপজেলা ও পৌর কৃষক লীগ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষক লীগের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল এ ধান কেটে দেয়।

এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ইকবাল হাসান সেলিম, দপ্তর সম্পাদক সবুজ মিয়া, পৌর কৃষক লীগের সভাপতি বজলুর রহমান সহ উপজেলা ও পৌর কৃষক লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক রিপন জানান, তার জমির ধান পেকে যাওয়ার পরও তিনি ধান কাটা শ্রমিক পাচ্ছিলেন না। এ দুঃসময়ে কৃষক লীগ এগিয়ে এসে তার জমির ধান কেটে দিয়েছে। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান সেলিম জানান, করোনা ভাইরাসের কারণে শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে বাইরের উপজেলা থেকে এ অঞ্চলে ধানকাটা শ্রমিক আসেনি। যে কারণে বেকাদায় পড়েছে উপজেলার ধান চাষিরা।

উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাডঃ আব্দুল আওয়াল বলেন, জেলা কৃষকলীগের নির্দেশে পাকুন্দিয়া উপজেলায় যেসব কৃষক তাদের ধান কাটতে পারবে না, তারা জানালে কৃষক লীগের সদস্যরা গিয়ে তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেবে।

তিনি আরো জানান, যতদিন কৃষকের পাকা ধান ঘরে না উঠবে ততদিন তারা মাঠে থেকে কৃষকের ধান কেটে দেবে পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর