দেশে ২৪ ঘন্টায় মৃত ৮ জনের ৬ জনই পুরুষ

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪১ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৮ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। মোট মৃত্যু হয়েছে ১৬৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।

বুধবার (২৯ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬৪১ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ৮ জনের ৬ জনই পুরুষ এবাং বাকী ২ জন নারী। মৃতদের ৬ জন ঢাকার বাসিন্দা। দুইজন ঢাকার বাইরে। ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৯৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ০৩ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর