লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা: ৭ হাজার ছাড়াল

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রেকর্ড ৬৪১ জন আক্রান্ত হয়েছে। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। এর আগের দিন ৫৪৯ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৪৬২ জন।

বুধবার (২৯ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪১ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৮ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে। মোট মৃত্যু হয়েছে ১৬৩ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১১ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৪৯ জন।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪৯ জন। মৃত্যু হয়েছে ০৩ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর