বাংলাদেশের চাল চুরির খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে

মহামারি করোনা পরিস্থিতিতে প্রায় পুরো বিশ্বই এখন লকডাউনে। প্রতিটা দেশের সরকারই বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে করোনা মোকাবেলায়। বাংলাদেশেও তার ব্যতিক্রম না। দেশের চলমান সমস্যা সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছে দেশের বিদ্যমান সমাজ কাঠানো।

বেশ কিছু দেশে করোনা মোকাবিলায় নেয়া পদক্ষেপে বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন কতিপ্য অসাদু ও দুর্নীতিগ্রস্থ লোক। তেমন কয়েকটি দেশের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করেছে স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট।

আরও পড়ুন: চাপাইনবাবগঞ্জে ৩০০ বস্তা সরকারি চাল উদ্ধার

রোমানিয়া, আর্জেন্টিনা, কলম্বিয়াকে নিয়ে লিখলেও বাদ দেয়নি বাংলাদেশের কুখ্যাত চাল চুরি নিয়ে লিখতেও।

সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দুর্নীতিবাজদের জন্য ত্রাণ কার্যক্রমের বিষয়টিকে ঢেলে সাজাতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। প্রায় ৫০ জনের মতো আমলা ও স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে ত্রাণের চাল বেশি দামে পুনরায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ২ লাখ ৭২ হাজার ১৫৫ কেজি চালে হিসাব পাওয়া যাচ্ছে না।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখায়রুজ্জামানের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরণের জাতীয় দুর্যোগে মানুষের ভাল গুনগুলো প্রকাশ হওয়ার পাশাপাশি খারাপ দিক গুলোও প্রকাশ হয়ে যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর