চলমান করোনা সংকটের কারণে আগামী ১৫ মে পর্যন্ত দেশের সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করল।
তবে এই দিনগুলোতে ফ্লাইট শিডিউল থাকা যাত্রীদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তা জানানো হয়নি।
দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে ৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। তবে চীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো ফ্লাইট নেই।
বার্তাবাজার/এসজে