তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে রোজার মধ্যেও দরিদ্র কৃষকের পাশে ছাত্রলীগ

রোজা রেখেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে থাকা ‍কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। ধান কাটার শ্রমিক না পেয়ে অসহায় অবস্থায় পড়া কৃষকের সাহায্য করছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নির্দেশে ছাত্রলীগের সদস্যরা ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছেন।

বুধবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের দরিদ্র কৃষক আজিজুর রহমানের ২৫ শতাংশ, রুহুল আমিনের ১৫ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

জমির ধান কেটে বাসায় পৌঁছে দিয়ে উপজেলায় ধান কাটা কর্মসূচির ৫ দিন পূর্ণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে কৃষক আজিজুর ও রুহুল খুশি হয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও উপজেলা ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা রবি, ফরহাদ, নাইম, সোহেল, জসিম, জাকারিয়া, আপেল, সাইদুল, রতন, রবিন পাঠান, অন্তর, নাসিম, জয়, রাকিব, রাফি, পন্ডিত বাবুসহ অনেকেই।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু বলেন, দেশের ক্রান্তিকালে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি আমরা। ছাত্রলীগের উদ্যোগে এলাকায় অসহায় কৃষকের পাশে দাঁড়াবো আমরা। আমাদের ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত রাখবো।’ যতদিন কৃষকের মাঠে ধান থাকবে ততদিন আমরা মাঠে থাকবো।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর