তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে কর্মহীন পরিবারের মাঝে ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতির কারনে দিনমজুর, কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে রমজান উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে শেখ হাসিনার উপহার হিসেবে ছাত্রলীগ নেতা শরীফ আহাম্মেদ নিরব সহ ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলার শিমলা বাজার, তারাকান্দি, শিমলা পল্লী, ডোয়াইল, ফয়েজের মোড়, বর বাড়ীয়া, সাদিনা বাড়ী, বড় সরা, ও সরিষাবাড়ী স্টেশন চত্তর এলাকায় ৫ শতাধিক দিনমজুর, কর্মহীন নিম্ন আয়ের মানুষের পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান, আলু ও লবন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আজিজুর রহমান, রাকিবুল হাসান শুভ, নাইমুর রহমান দুর্জয় খান, আরিফুর রহমান রবিন, সৈকত হাসান, নাছির উদ্দিন স্বপন, জাকারিয়া প্রমুখ।

এবিষয়ে ছাত্রলীগ নেতা শরীফ আহাম্মেদ নীরব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে ছাত্রলীগের সকল নেতা কর্মীরা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর