দেলদুয়ারে হাট বন্ধ রাখতে মাঠে এসিল্যান্ড

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নিদের্শনার তুয়াক্কা না করে হাট বসায় টাঙ্গাইলের দেলদুয়ারে হাট বন্ধ রাখতে মাঠে নেমেছেন এসিল্যান্ড । সে কারণে মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২০ খ্রি.) সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) রোজলিন শহিদ চৌধুরী দেলদুয়ার সদর দক্ষিণ বাজার এলাকায় গিয়ে হাট বন্ধ রাখতে বুঝিয়ে বলেন স্থানীয়দের ।

সহকারী কমিশনার (ভূমি) রোজলিন শহিদ চৌধুরী জানান, দেলদুয়ার দক্ষিন বাজার এলাকায় সপ্তাহে মঙ্গলবার নিত্য প্রয়োজনীয় পন্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য হাট বসে । তবে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার কথা থাকলেও দেলদুয়ারের হাট-বাজারগুলোতে মানুষের সমাগম আগের মতোই চলছে । সরকারী নিদের্শনা তুয়াক্কা না করেই লোক সমাগম হয়ে চলছে হাট । বিষয়টি দেলদুয়ার উপজেলা প্রশাসনের নজরে আসায় মঙ্গলবার দেলদুয়ার সদর দক্ষিণ বাজার এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে এসিল্যান্ড ও নির্বাহী মেজিস্ট্রেট রোজলিন শহিদ চৌধুরী স্থানীয়দের বুঝিয়ে হাট বন্ধ রাখতে বলেন । এসিল্যান্ডর কথা শুনে হাটে আসা স্থানীয় জনতা মাল-পত্র গুছিয়ে সরিয়ে নেন ।এসিল্যান্ড করোনা ভাইরাস সচেতনাতার কথা স্মরণ করিয়ে সকলকেই সরকারী নিদের্শনা মেনে চলার আহ্বান জানান ।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহিদ চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব না মানায় হাট বন্ধ রাখতে বলা হয়েছে । আর এ নির্দেশনা ৭ মে পর্যন্ত রয়েছে বলেও জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর