না’গঞ্জে চিকিৎসকের পরিবারে করোনা শনাক্ত হওয়ায় এলাকাবাসীর আক্রমণ

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসে কর্মরত এক মেডিকেল অফিসারের পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন ১৮জন। এতে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে পরিবারটিকে নারায়ণগঞ্জ থেকে তাড়িয়ে দেয়ার অপচেষ্টা করছে। যার উদ্দেশ্যে স্থানীয়রা সেই বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে হামলাও চালাচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

পরে এই ঘটনা জানতে পারেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের শান্ত করে হ্যান্ড মাইকে কথা বলেন। ইউএনওর উপস্থিতিতে এলাকাবাসীর অত্যাচার থেকে রক্ষা পেয়েছেন পরিবারটি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে সিভিল সার্জন অফিসের ওই মেডিকেল অফিসারের সাথে কথা হলে তিনি জানান, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা আমার বাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়েছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পরে সেখান থেকে যথেষ্ট সহযোগিতা দেয়া হয়েছে। তারা আমার পাশে আছে।

তিনি আরও জানান, আমার পরিবারের আক্রান্য ১৮ জনকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হছে। বাড়িটিও লকডাউন করা হয়েছে। সুতরাং আশংকার কিছু নাই।

এদিকে এমন ঘটনার খবর পেয়ে সাথে সাথে সেনাবাহিনিকে সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হন ইউএনও নাহিদা বারিক। সেখানে কতিপয় লোকজনদের ধাওয়া করে পরিস্থিতি শান্ত করেন তিনি। একইসাথে আক্রান্ত পরিবারের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে। যেকোনো প্রয়োজনে তাকে ফোন করার অনুরোধ করেন ইউএনও নাহিদা বারিক।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, ওই মেডিকেল অফিসার নিজেই তার পরিবারের সদস্যদের চিকিৎসা করছেন। তাদের বাসায় সাত বছর বয়সের একটি শিশু ছাড়া ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর