গত ২৪ ঘন্টায় যশোর জেলায় নতুন করে ১১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা রোগীর শনাক্তের সংখ্যা ৫৫ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ডঃ ইকবাল কবীর জাহিদ জানান, মঙ্গলবার যশোর জেলার ৬৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১ টির রেজাল্ট করোনা পজিটিভ পাওয়া যায়।
প্রফেসর জাহিদ আরো বলেন,নমুনা পরীক্ষার রেজাল্ট আইইডিসিআর ও সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে। তারা এসব রোগীর অবস্থান জানতে পারবেন।
বুধবার (২৯ এপ্রিল) নতুন করে ১১ জনসহ যশোর জেলায় সর্বমোট ৫৫ জন করোনা রোগীর সংখ্যা দাঁড়াল।
বার্তা বাজার/এম.সি