বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ইয়াবা ব্যাবসায়ী নিহত

কক্সবাজারের রামুতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিহতের নাম খোরশেদ আলম (৩০)। সে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি-২ ব্লকের নজির আহমদের পুত্র।

এ বিষয়ে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মানস বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ইয়াবার একটি চালান আসছে। সেই মোতাবেক আমাদের একটি দল জোয়ারিয়ারনালার রাবার বাগান এলাকায় অবস্থান নেয়। এক সময় নাইক্ষ্যংছড়ি থেকে আসা একটি মোটরসাইকেলে ২/৩ জন লোক আসতে দেখে তাদের থামার নির্দেশ দেয়া হয়।

“তারা না থেমে পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গোলাগুলি থামার ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি বন্দুক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর