বলিউড হিরো ইরফান খান আর নেই

ভারতীয় সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক ইরফান খান মারা গেছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভারতের মুম্বাইয়ের এক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এরআগে মঙ্গলবার (২৮ এপ্রিল) কোলোন ইনফেকশন নিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে নেয়া হয় আইসিইউতে।

ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছিলেন ইরফান খান । সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করলেও আবারও অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

ইরফান ১৯৬৭ সালের ৭ই জানুয়ারি ভারতের জয়পুরে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ ভারতীয়, হলিউড এবং তেলেগু ছবিতে কাজ করেন। তিনি ২০১২ সালের মার্কিন চলচ্চিত্র অ্যামেজিং স্পাইডার ম্যান অভিনয় করে প্রশংসা অর্জন করেন। এছাড়া তিনি হলিউডের সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড এ দারুণ অভিনয় করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর