মহামারি করোনা পরিস্থিতিতে কর্মস্থল থেকে বাড়িতে কিংবা অন্যত্র চলে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নামের তালিকা চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে এবং এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য এ মন্ত্রণালয়ের আওতাধীন সব কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। কিন্তু অনেকেই তা মানেনি।
চিঠিতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) এ দুর্যোগকালীন সময়ে যেসব কর্মকর্তা-কর্মচারী স্ব স্ব কর্মস্থলে উপস্থিত নেই তাদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে