মহামারি করোনা ভাইরাসে যখন সারাবিশ্বের দেশগুলো দিশেহারা তখন কিছুকিছু দেশে চলছে দুর্নীতি আর লুটপাটের মহোৎসব। আফ্রিকার দেশ উগান্ডায়ও চলছে দুর্নীতি। দেশটির সংসদ সদস্যরা করোনার অযুহাতে নিজেদের নামে বরাদ্দ দিয়েছে ১০ বিলিয়ন উগান্ডার মুদ্রা। এতে তাদের উপর ক্ষেপেছেন প্রেসিডেন্ট ইউরি মুসেভেনি।
দেশটির প্রেসিডেন্ট বলেন, এপমপিরা কেন নিজের জন্য বাজেট করবে? সব বরাদ্দ যাবে জেলা কমিটিগুলোতে। তদন্ত করে দেখা হবে এমপিরা নিজ নিজ এলাকায় ত্রাণের জন্য ব্যয় করেছেন কি না।
উগান্ডায় এখন পর্যন্ত ৭৯ জন করোনাভাইরাস রোগী ধরা পড়েছে। ৫ই মে পর্যন্ত দেশটিতে চলবে লকডাউন। সূত্র: বিবিসি
বার্তাবাজার/এসজে