আজ ২৯ এপ্রিল। উপকূলবাসীর দুঃস্বপ্নের একটা দিন। ১৯৯১ সালের এই দিনে বঙ্গোপসাগর উপকূলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস এসে তান্ডব চালিয়ে গিয়েছিল। ‘ম্যারি এন’ নামের সেই ভয়াল ঘূর্ণিঝড়ে কক্সবাজারসহ লন্ডভন্ড হয়ে গেছিল ১৩টি জেলা।
২৯ এপ্রিল মধ্যরাতে আঘাতহানা এই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, চট্টগ্রামের আনোয়ারা, বাশঁখালীসহ উপকূলের ১৩ টি জেলা। গুড়িয়ে দেয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পূরো উপকূল।
এই ঘূর্ণিঝড়ের আঘাতে লাশের পর লাশ দেখে মানুষ বাকরুদ্ধ হয়ে পড়েছিল। প্রাকৃতিক দূর্যোগের এতবড় অভিজ্ঞতার মুখোমুখি এদেশের মানুষ এর আগে কখনো হয়নি।পরদিন বিশ্ববাসী অবাক হয়ে সেই ধ্বংসলীলা দেখে। কেঁপে উঠে বিশ্ব বিবেক। মারা গিয়েছিল ১ লাখ ৩৮ হাজারের মতো মানুষ।
বাংলাদেশে আঘাত হানা ১৯৯১ সালের ঘূর্ণিঝড় নিহতের সংখ্যা বিচারে পৃথিবীর ভয়াবহতম ঘূর্ণিঝড় গুলোর মধ্যে অন্যতম। ১৯৯১ সালের ২৯শে এপ্রিল রাতে বাংলাদেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত চট্টগ্রাম উপকূলে আঘাত হানা এ ভয়ংকর ঘূর্ণিঝড়টিতে বাতাসের সর্বোচচ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ২৫০ কিমি (১৫৫ মাইল/ঘন্টা)।
বার্তাবাজার/এসজে