গাজীপুরে আরও ৩ জনসহ করোনায় আক্রান্ত মোট ৩৩১

গাজীপুরে নতুন করে আরও ৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৭ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশী ১১৪ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯১ জন।

জানা যায়, জেলার কালিয়াকৈরে ২ জন এবং কালীগঞ্জ উপজেলায় ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২২ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৫৫৬ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১৬৪ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর