পাবনায় র‌্যাবের অভিযানে অবৈধ ৫৯৯ বোতল হ্যান্ড স্যানিটাইজার জব্দ

পাবনায় র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্ত্বে গতকাল রাতে সদর উপজেলার ইসলামপুর ইমপেল ল্যাবরেটরিতে অভিযান চালিয়ে অবৈধ হ্যান্ড স্যানিটাইজার তৈরী ফ্যাক্টরী জব্দ করা হয়।

ছবি: বার্তা বাজার

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করেন। ফ্যাক্টরীর মালিক মোঃ রফিকুল ইসলাম (৪৮) কে অবৈধভাবে অনুমোদনহীন ভেজাল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করণের দায়ে দোষী সাব্যস্থ করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

তৈরীকৃত ২০০ মিলি গ্রাম ও ১০০ মিলি ৫৯৯ বোতল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়। পরে জব্দকৃত আলামত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে অগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর