নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫০ জন আক্রান্ত হয়েছে। যা জেলাটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে শিল্পনগরী নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৪৯ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গেছে, ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ঢাকার পরেই পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এমকে