বাহরাইনে করোনায় আক্রান্ত আরও ৬৮ বাংলাদেশি

বাহরাইনে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৮ জনই বাংলাদেশি। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২১১ বাংলাদেশি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক সংবাদে বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (এলএমআরএ)র প্রধান নির্বাহী (সিইও) আউসামাহ আল আবসির বলেন, বাহরাইনে মোট আক্রান্তের মধ্যে ১৯০৯ জনই অভিবাসী শ্রমিক। প্রথম দিকে এটি অভিবাসীদের উপর ছড়িয়ে না পড়লেও এবার হানা দিচ্ছে অভিবাসী শ্রমিকদের উপর। আশঙ্কাজনক হারে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর