২টি ল্যাবে ২ কোটি মানুষের করোনা পরীক্ষা!

চট্টগ্রাম বিভাগের ৬ জেলায় ২ কোটির বেশি মানুষ থাকলেও প্রতিদিন ২টি ল্যাবে প্রাণঘাতী করোনা শনাক্তকরণে নমুনা পরীক্ষা হচ্ছে মাত্র ১৮০টি।চিকিৎসকরা জানান, প্রতিদিন বেশি বেশি নমুনা পরীক্ষার কোনো বিকল্প নেই। নমুনা পরীক্ষায় ল্যাব ও জনবল সংকটের কথা স্বীকার করে সক্ষমতা বাড়ানোর কথা জানান বিভাগীর স্বাস্থ্য পরিচালক।

বিএমএ সাংগঠনিক সম্পাদক ডা. মুইজ্জুল আকবর চৌধুরী জানান, দ্রুত যদি রিপোর্ট না পাই, তবে স্বাস্থ্যকর্মীরা সবাই ঝুঁকির মুখে থাকছি।

শুধু পরীক্ষা কম নয়, জমে যাচ্ছে সংগ্রহ করা নমুনার স্তূপও। গত ১৪ এপ্রিল সাতকানিয়ায় একই পরিবারের ৫ জন আক্রান্ত হওয়ার পর হটস্পট ঘোষণা করা হলে নতুন করে ২০ এপ্রিল আরো ৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু দীর্ঘ ৬দিন লাগে ফলাফল আসতে। পরে ফলাফলে আসে সবাই পজেটিভ। একজন চিকিৎসকের ফলাফলও আসে ৬ দিন পর।

সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, এখানে প্রতিটি ল্যাবের একটি সক্ষমতা আছে। তার তুলনায় অনেক বেশি নমুনা আসছে। এই কারণে কিছুটা ধীরগতি দেখা যাচ্ছে। এদিকে নমুনা পরীক্ষার ল্যাব ও জনবল সংকটের কথা স্বীকার করে সক্ষমতা বাড়ানোর কথা জানান বিভাগীর স্বাস্থ্য কর্মকর্তা।

চট্টগ্রাম বিভাগ পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ চালু হচ্ছে ৮-১০ তারিখের মধ্যে। সেখানে আমরা আরো নমুনা সংগ্রহ করতে পারবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর