ফেনীর দাগনভূঁঞার ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর ও আশপাশের গ্রামের ৫’শ হতদরিদ্র পরিবারে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সৌদি প্রবাসী সহোদর দুই ভাই।
সদুর বিদেশে থাকলেও আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাধ্যমে মঙ্গলবার এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন চন্ডিপুরের আদু মিয়ার বাড়ির প্রবাসী সমাজসেবক শহিদ উল্যাহ ও সাখায়েত উল্যাহ।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন, ওয়ার্ড যুবলীগ সভাপতি হুমায়ুন কবির, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই ফরহাদ, প্রবাসী শহিদ উল্যাহর বড় মেয়ে জান্নাতুল নাঈম, মেয়ের জামাই ফররুখ মাহমুদ, প্রবাসী সাখায়েত উল্যাহর ছেলে এনায়েত উল্যাহ শাহীন প্রমুখ।
আয়োজকরা জানান, ফেনীর দাগনভূঁঞার ইয়াকুবপুর ইউনিয়নের ৩ ও ৬নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে এবং পাশ্ববর্তী নোয়াখালীর সেনবাগের শ্যামেরগাঁও গ্রামের অসহায় হতদরিদ্র ৫শ পরিবার ছাড়াও প্রবাসীর নতুন বাড়ি ফেনীর পুরাতন পুলিশ কোয়ার্টারেও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস