কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও সামাজিক দূরত্ব বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ১৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮, ২৬৯ ধারা ৫টি প্রতিষ্ঠান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৮টি প্রতিষ্ঠানকে ২২হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার দিনব্যাপী উপজেলার চরপার্বতী ইউনিয়নে চৌধুরীহাট বাজার, চরকাঁকড়া ইউনিয়নে পেশকারহাট রাস্তার মাথা, নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজারগুলোতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ঠিক রাখতে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় তিনি ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০টাকা ও সহকারী কমিশনার (ভূমি) ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর