‘করোনাভাইরাসের বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি লাভ?: ট্রাম্প

করোনাভাইরাস-এর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলা বন্ধ করার কথা ভাবছেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

“করোনাভাইরাসের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে কী লাভ?”, টুইট করেন ট্রাম্প। সংবাদ মাধ্যমের প্রতি অভিযোগের আঙ্গুল তুলে তিনি লেখেন, “খালি বিতর্কিত প্রশ্ন করা হয় এবং সত্য ঘটনাগুলি বিকৃত করে প্রকাশ করা হয়।” আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “সংবাদমাধ্যম প্রচুর দর্শক পায়, কিন্তু দর্শকরা শুধুই ভুয়ো খবর পান।”

ফেব্রুয়ারি ঠাসে করোনাভাইরাসকে ‘বিরোধীদের এবং সংবাদমাধ্যমের অপপ্রচার’ বলে অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভিড়ে ঠাসা সভায় তিনি জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনগুলিতে এই বিষয়ে বারবার প্রশ্ন তুলেছেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গেই অপর একটি টুইটে তিনি লেখেন, “আমি কখনো করোনাভাইরাস কে ভুয়ো বলিনি।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর