নিজাম উদ্দিন। মধ্যরাতে রাতে সায়েদাবাদ বাসস্টেন্ডের একটি সরু গলিতে তাকে ফেলে রেখে যায় সন্তানরা। পরে স্থানীয় এক সংবাদকর্মীর মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে মিরপুরের কল্যানপুর চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাাদ্দার বার্তা বাজারকে জানান, সায়দাবাদ বাসস্টেন্ডের পাশে একটি সরু গলিতে গিয়ে আমরা নিজাম উদ্দিনকে উদ্ধার করি। গুরুতর অসুস্থ ছিলেন। তিনি হাটতে পারেন না। কেউ উনাকে এখাণে ফেলে গেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি উনার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। উনার ২ ছেলে প্রবাসী। পরবর্তীতে উদ্ধারের পর আর তিনি তার পরিবারের কাছে যেতে রাজি হচ্ছেন না। হয়ত ওনাকে নির্যাতন করা হতো। তাই ফেলে গেছে।
চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে ৭৩ জন মা-বাবা আছে যারা একেবারেই পরিবার থেকে বিতারিত। তাদের দিয়েই মিলটন সমাদ্দারের একটি পরিবার। বর্তমানে সেখানে ৬৬ জন বৃদ্ধ-বৃদ্ধা ও ছয়জন প্রতিবন্ধী শিশু আছে। আগে সাধারণ মানুষের সহায়তা পেলেও করানোভাইরাসে পুরোপুরি বন্ধ সেটি। এতে বিপাকে বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলো। এ অবস্থায় বিত্তবানদের সহযোগিতায় চেয়েছেন মিলটন সমাদ্দার। কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৬২০৫৫৫২২২ নম্বরে।
ভিডিও….
মধ্যরাতে বাবাকে রাস্তায় ফেলে গেলো সন্তানরা !
মধ্যরাতে বাবাকে রাস্তায় ফেলে গেলো সন্তানরা !বিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/162747
Gepostet von Barta Bazar am Dienstag, 28. April 2020
বার্তা বাজার/এস.আর.