করোনায় পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। যা করোনা প্রাদুর্ভাবের পর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩০১।
অপরদিকে দেশটিতে গত ১১ দিনে আক্রান্তের সংখ্যাও দ্বিগুণ হয়েছে। নতুন করে সেখানে আক্রান্ত হয়েছে আরও ৭৫১ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭৯। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ২৩৩ জন। তার মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ১১ জন।
এছাড়া প্রতিবেশী দেশ ভারতেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজর ৫৪৩ জন। অপরদিকে মৃত্যু হয়েছে ৬২ জনের। ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৯৩৪ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৬৯ জন।
আজ (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৪৩ হাজার ছাড়াল। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ১৭ হাজার ৪৫৬ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩৪৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া মৃতের সংখ্যা দুই লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ লাখ ১৫ হাজার ৭৪১ জন।
বার্তাবাজার/কে.জে.পি