রাজধানীতে কোয়ারেন্টাইনে থাকা এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত ওই পুলিশ সদস্যের নাম জসিম উদ্দিন (৪০)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। তিনি ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, জসিম ফকিরাপুলের হোটেল আল সালামে কোয়ারেন্টাইনে ছিলেন।
মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস