ফেনীর লালপোলে একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আজ মঙ্গলবার রাতে তৌহিদুল ইসলাম কিরণ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর বর্ণনার সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় সড়কের পাশে ঝোপের ভিতর টেনে নিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে জোরপূর্বক ধর্ষণ করে কিরণ নামের এই যুবক।
দু’জন ব্যক্তি এগিয়ে এলে কিরন দৌঁড়ে পালিয়ে যায় পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সহ কতিপয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেয়। কিন্তু সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণ চেষ্টার ভিডিওটি ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মোতাহার হোসেন ও কাজী গোলাম মহীউদ্দিন অভিযান চালিয়ে কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি থেকে কিরণকে আটক করেন। কিরন লালপোলে গ্রীল ওয়ার্কসপে চাকরী করতো।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, এ ঘটনায় অভিযুক্ত কিরনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
কেএ/বার্তাবাজার