মাঠে প্রায় সময় দলকে ব্যাট হাতে জিতিয়েছেন সামনে থেকে। মাঠের বাহিরেও করোনা যুদ্ধে লড়ছেন দেশসেরা এ ওপেনার। সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। মাঠে নেতৃত্ব না দিলেও ঠিকই শিরোনাম হচ্ছেন নিয়মিত।
যেমনটা শুরুর দিকে চুক্তি ও চুক্তির বাইরে ২৭ ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে প্রায় ২৭ লাখ টাকা দান করে দিয়েছেন সরকারের করোনা ফান্ডে।অসচ্ছল ক্রিকেটারদের পাশে দাড়াতে ছিলেন কোয়াবের তহবিল গঠনের কমিটিতে। এরপর পঞ্চপাণ্ডবের সাথে মিলে পাশে দাড়িয়েছেন বল বয় ও মাসাজম্যানদের। নারায়ণগঞ্জে ক্রিকেটার অপুর সাথে মিলে দফায় দফায় সহযোগিতা করেছেন দুস্থদের খাদ্য সামগ্রী দিতে।
কদিন আগে জুনিয়র অ্যাথলেটিক্স দ্রুততম মানব সামিউল ইসলামের পাশে দাঁড়িয়েছেন। তাকে সবরকম সহায়তা দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। নাফিসা খান নামের এক নারী সমাজকর্মী সঙ্গে যোগ হয়ে সাহায্যের হাত বাড়িয়ে মানুষের জন্য। দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিতে সাহায্য করেছেন তামিম।
এবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক দাঁড়াচ্ছেন ৯১ জন খেলোয়াড়ের পাশে। যেখানে রয়েছে দেশের সব ক্রীড়া ইভেন্টের খেলোয়াড়রা। এই দুর্যোগকালীন সময়ে তাদের আর্থিক সহায়তা দেবেন। তামিমের এমন কাজে প্রসংশা করছেন দেশের ক্রীড়াবিদসহ বিশিষ্টজনরা।
ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদনে দেশের অন্যতম সেরা সুইমার মাহফুজা খান শিলা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি খেলার জগতে রয়েছি কিন্তু, আগে কখনও কোন ক্রীড়াবিদকে একসঙ্গে এত ক্রীড়াবিদের পাশে দাঁড়াতে দেখিনি।’
শিলা আরও বলেন, ‘এমন না যে তিনি চেনা মুখ দেখে সহায়তা দিচ্ছেন। তিনি খোঁজ নিয়েছেন সাহায্যটা কার বেশি প্রয়োজন। যে বেশি সমস্যায় রয়েছে এই পরিস্থিতিতে তামিম ভাই এমন পরিবারকেই সাহায্য করেছেন।’
কেএ/বার্তাবাজার