লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন এর সকল শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এলাকার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) রাতে শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় খাদ্য সামগ্রী। যার মধ্যে ছিলো চাল ৫কেজি,ডাল আধা কেজি,তেল আধা লিটার,আলু ১ কেজি ও কাপড় কাঁচা সাবান ১টি।
এসময় উপস্থিত ছিলো সিরাজুল ইসলাম,রেজাউল করিম রেজা, রতন রায়,সামসুজ্জামান, দেবাশীষ, নয়ন, রাহাত,রনি। তারা জানায় করোনা পরিস্থিতিতে খেটে-খাওয়া মানুষদের পাশে দাড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
কেএ/বার্তাবাজার