সময়ের আলোর চিফ রিপোর্টার হুমায়ুন কবীর আর নেই
দৈনিক সময়ের আলো পত্রিকার চিফ রিপোর্টার হুমায়ুন কবীর খোকন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার(২৮ এপ্রিল) রাত ১০টায় রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
চিকিৎসক জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার অ্যাজমারও সমস্যা ছিলো।
বৃহত্তর কুমিল্লা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবীর খোকন আগে আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
তার মৃত্যুতে সময়ের আলো পরিবারে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক সংগঠনগুলোও তার মৃত্যুতে শোক জানিয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি