লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়ন এর ধাইর খাতাতে কৃষকের ধান কেটে দেয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানবতার আলো”র সদস্যরা।
মঙ্গলবার(২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সংগঠন এর সদস্যরা ধান কাটার কাজ করে। এসময় উপস্থিত ছিলো লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ তানভীর আল হুদা সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
শেখ তানভীর আল হুদা জানান বর্তমান পরিস্থিতিতে কৃষকরা খুবই মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় দিনমজুর নিয়ে ধান কাটানোর সামর্থ্য নেই তাদের। এজন্যই আমাদের এই উদ্যোগ। আশা করি সকলে এভাবে এগিয়ে আসবে।
কেএ/বার্তাবাজার