করোনা ভাইরাস বিস্তার রোধে মাস্ক না পরলেই শাস্তির মুখোমুখি হচ্ছেন নাগরিকরা। এবার মাস্ক না পরায় অভিনব শাস্তির মুখোমুখি হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ মাদাগাস্কার নাগরিকরা। মাস্কবিহীন ঘর থেকে বের হলেই সড়কের ময়লা পরিষ্কার করার শাস্তির আইন করা হয়েছে।
রাজধানী আন্তানানারিভোর পাশাপাশি ফিয়ানারান্তসোয়া ও তোয়ামাসিনা শহরে এ শাস্তির আইন জারি করেন দ্বীপাঞ্চলীয় দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোএলিনা। এরইমধ্যে মাস্ক না পরে বের হওয়ায় সোমবার নাগরিকদের সড়ক পরিষ্কার করার শাস্তি প্রয়োগ করতে দেশটির পুলিশ বাহিনীকে দেখা গেছে।
অ্যান্টি করোনাভাইরাস অপারেশন্সের প্রধান জেনারেল এলাক অলিভিয়ের আন্দ্রিয়াকাজা বলেছেন, ৭০ শতাংশ লোক সড়কে ঝাড়ু দেয়ার শাস্তির ভয়ে মাস্ক পরে ঘর থেকে বের হচ্ছেন।
আন্তনানারিভোর কমিশনার হেক্টর রাজাফিন্দ্রাজাকা বলেন, মাস্ক না পরে বের হওয়ায় তাৎক্ষণিক ২৫ জনকে দিয়ে রাজধানীর নোংরা সড়ক পরিষ্কার করানো হয়েছে।
এ পর্যন্ত দেশটিতে ১২৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। কোনো মৃত্যু ছাড়াই ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বার্তাবাজার/কে.জে.পি