করোনা ভাইরাসের এ দুর্যোগময় মুহূর্তে ১৫০ পরিবারকে রাতের আঁধারে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন গোপালগঞ্জের “চন্দ্রদিঘলিয়া(Chandradighalia)” নামের একটি সেচ্ছাসেবী সামাজিক ফেসবুক গ্রুপের এডমিনেরা।
গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের বিভিন্ন দরিদ্র, অসহায়, কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে ছিলো চাউল, ডাউল, তৈল, ছোলা, চিনি,আলু ও লবণ।
সবাই যখন করোনা লকডাউনে কর্মহীন-আয়হীন তখন দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন এ ফেসবুক গ্রুপের সদস্যরা । গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
গ্রুপের এডমিনদের অর্থায়নে এ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। এ জন্য অনেকে সহযোগিতা করেছেন। প্রাথমিকভাবে প্রায় ১৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
এছাড়াও গ্রুপের সদস্যরা সবসময় বিভিন্নভাবে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে বলে জানা যায়। গ্রুপটির এডমিন সৃজন ভূইয়া বলেন, আমরা গ্রুপটির মাধ্যমে বিভিন্ন স্থানে স্বাধ্যের মধ্যে যতুটুকু পারি সকলে মিলে অসহায়দের মাঝে সহায়তা প্রদান করেছি । এতে করে সামাজিক সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করি।
এডমিন জয় ভূইয়া বলেন, করোনা ভাইরাসের কারণে অনেকে ঘরে বন্দী, আবার অনেকের কাজ বন্ধ থাকায় অভাব-অনটনের মধ্যে আছেন। তাদের সাহায্যের জন্য আমাদের এ প্রয়াস।
এসময় গ্রুপটির অন্যান্য এডমিন ও মডোরেটর দের মধ্যে কাজ করেছেন আশিকুজ্জামান পলাশ ভূইয়া, নাসিম ভূইয়া, আরমান ভূইয়া, বি এম সাদ্দাম, এম.আজমানুর রহমান, তৌফিক ভূইয়া, বি এম স্বাধীন প্রমুখ।
কেএ/বার্তাবাজার