চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার

বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের শত শত তরমুজ চাষিসহ দূর-দূরান্ত থেকে বড় বড় ট্রাক নিয়ে আসা পাইকারদের জিম্মি করে প্রতিবছর এই তরমুজ মৌসুমে স্থানীয় যুবলীগ নেতা আ: হালিম ও তার সহযোগীরা লাখ লাখ টাকা চাঁদা আদায় করে আসছিলো বলে কৃষক ও পাইকারদের অভিযোগ।

চাঁদাবাজির অভিযোগে বরগুনায় আ: হালিম (৪২) নামে যুবলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত ওই যুবলীগ নেতা বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ সেলিমের আপন ছোট ভাই।

এ বিষয়ে বরগুনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু বলেন, যুবলীগ কখনোই কোনো অন্যায়কে সমর্থন করে না। ইতিমধ্যেই আ: হালিমকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর