প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গিয়ে সারাদেশে করোনায় আক্রান্ত চিকিৎসকের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৯ জন চিকিৎসক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার ফলে দেশে করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা দাড়ালো ৪৩৬ জনে।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধুমাত্র ঢাকা বিভাগেই করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩৬ জন।
এছাড়াও অন্যান্য বিভাগের মধ্যে- বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৭, সিলেটে ৭, খুলনায় ১৪, রংপুরে ৫ ও ময়মনসিংহে ৪৭ এবং রাজশাহী বিভাগে ১ জন আক্রান্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪৯ জন। যার ফলে দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জন। মৃত্যূ হয়েছে ১৫৫ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস