চীন-ইরানের চেয়েও করোনায় বেশি আক্রান্ত রাশিয়ায়

করোনা সংক্রমণের দিক থেকে চীন ও ইরানকে রাশিয়া ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি জানায়, সরকারি হিসাবে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণ চীন ও ইরানে আক্রান্ত ব্যক্তির সংখ্যাকে ছাড়িয়ে গেছে।

রুশ সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবিসি জানায়, গত একদিনে রাশিয়ায় করোনাভাইরাসে ৬ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৫৫৮। দেশটির রাজধানী মস্কোতে আক্রান্তের সংখ্যা বেশি।

রাশিয়াতে করোনাভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৬৭ জনের এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া ইরানে আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৫৮৪ এবং চীনে ৮৩ হাজার ৯৩৮ জন।

অনেক স্বাস্থ্য কর্মকর্তা সরকারি এই পরিসংখ্যান বিশ্বাস করেন না। তারা তাদের ৭২ জন সহকর্মীর নামের একটি তালিকা প্রকাশ করে বলছেন যে তারা সবাই করোনাভাইরাসে মারা গেছেন।

সরকারবিরোধী একটি ওয়েবসাইট ওপেন মিডিয়া বলছে, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী না থাকায় মস্কোর একটি হাসপাতাল থেকে বহু নার্স চলে গেছেন। কর্তৃপক্ষ অবশ্য এই খবর অস্বীকার করেছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর