ঢাকার শ্রমিক দিয়েই পোশাক কারখানা চালাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে গার্মেন্টস কর্মী আসতে পারবে না। তাই আপাতত ঢাকার ভেতরে অবস্থানরত শ্রমিক দিয়েই সীমিত আকারে পোশাক কারখানা চালাতে হবে।

মঙ্গলবার(২৮ এপ্রিল) সচিবালয়ে পোশাক কারখানার মালিকপক্ষের সাথে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় অবস্থানরত শ্রমিক দিয়ে সীমিত আকারে গার্মেন্টস চালানো হচ্ছে বলে মালিক পক্ষ জানিয়েছেন। সীমিত আকারে গার্মেন্টস খোলা রাখা বিষয়ে মালিক পক্ষ বলেছেন স্বাস্থ্যবিধি মেনেই তারা গার্মেন্টস খোলা রেখেছেন।” তারা জানিয়েছেন, গার্মেন্টস কর্মীদের মার্চ মাসের বেতন ৯৮ শতাংশ দেওয়া হয়েছে। বাকীদেরও দেওয়া হবে এবং এপ্রিল মাসের বেতনও দ্রুত সময়ে দিয়ে দেওয়া হবে।

ঢাকার বাইরে থাকা পোশাককর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতি ভালো হলে আপনারা ঢাকায় আসবেন। আপনাদের বেতনে কোনো সমস্যা হবে না বলে মালিক পক্ষ নিশ্চয়তা দিয়েছেন।”

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর