পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে দিনমুজুর কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ও ক্রিস্টাল গ্রুপের অন্যতম পরিচালক সেলিম হোসেন’র সহযোগিতায় সদর পৌরসভার ১৫টি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধনের অংশ হিসেবে ৪নং ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এ সময় এই ওয়ার্ডের ২‘শ মানুষের মধ্যে চাল, ডাল, তেল, সাবান ও আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অব্যহত থাকবে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জামিরুল ইসলাম মাইকেল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বিক্কুল সহ আওয়ামী লীগ ,ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
কেএ/বার্তাবাজার