ঢাকা কেরাণীগঞ্জে নতুন করে পুলিশ ও স্বাস্থ্য কর্মীসহ আরো ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের বয়স ১৬ থেকে ৫২ এর মধ্যে। আক্রান্তদের একজন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এ এসআই ও একজন কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী কর্মী রয়েছেন।
এছাড়া বাকি ছয়জনের দুইজন জিনজিরা, তিনজিন আগানগর, একজন শুভাঢ্যা ও একজন শাক্তা ইউনিয়নের বাসিন্দা। আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, নতুন করোনা পজিটিভ আটজনের একজন জিনজিরা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি আছেন এবং বাকিদের শারীরিক অবস্থা ভালো থাকায় তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে।
এ নিয়ে কেরাণীগঞ্জে নতুন করে ৮ জন আক্রান্তসহ মোট আক্রান্ত ১০৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন।
কেএ/বার্তাবাজার